সর্বশেষ :
Home / সারাদেশ / দশম শ্রেণির ছাত্রীকে টঙ্গী থেকে  উদ্ধার করল জলঢাকা থানা পুলিশ 

দশম শ্রেণির ছাত্রীকে টঙ্গী থেকে  উদ্ধার করল জলঢাকা থানা পুলিশ 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

দশম শ্রেণির ছাত্রীকে টঙ্গী থেকে

উদ্ধার করেছেন নীলফামারীর জলঢাকা থানা পুলিশ।

রবিবার ভোরে জলঢাকা থানা পুলিশের এস আই আব্দুর রহমান ও এস আই নুরুল হুদার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় টঙ্গী থানা মলকুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে দশম শ্রেণির ছাত্রীকে উদ্ধার ও প্রেমিক কে আটক করে রাতে থানায় নিয়ে আসে।

জানাযায় উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়ার মামিনুর রহমানের মেয়ে শৌলমারী হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্রী মিষ্ট আক্তার, শৌলমারীর কাজী পাড়া এলাকার মৃত আনিছুর কাজীর ছেলে রংপুর বি আই এম এর দশম শ্রেণির ছাত্র কাজী নিশাদ এর সাথে দীর্ঘ এক বছর মনে দেয়া নেয়ার মাধ্যমে তাদের ভালোবাসা গভীর হলে তারা দুজনে কাউকে না জানিয়ে ২৩ সেপ্টেম্বর পালিয়ে যায়। ছেলে মেয়ে জানায় তারা পালিয়ে গিয়ে টঙ্গীর মকলুপ পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বিয়ে করে স্বামী স্ত্রী হিসাবে সংসার করতে থাকি।

এদিকে মেয়ের পরিবারে দায়ের করা মামলায় ছেলের মাকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।

, মেয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২২ দিন পরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে তারা টঙ্গী থানার মলকুপ পাড়া এলাকায় অবস্থান করছে।এই খবর পেয়ে থানা পুলিশের একটি দল টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করে জলঢাকায় নিয়ে আসে।পরে সোমবার তাদের আদালতে পাঠায় পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!