নিজস্ব প্রতিবেদক:
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় স্টার্লিং কারখানার সামনে তিতাস লাইনে লিকেস থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(২৭নভেম্বর) রাত সাড়ে নয়টায় হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকায় তিতাস গ্যাস লাইন লিকেস থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে এক ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে আনে।
এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীরা আতঙ্কে রয়েছে। এছাড়া মৌচাক, চন্দ্রা কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই গ্যাস লাইন লিকেস থেকে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফত্তেখার রায়হান জানান, সাড়ে নটার দিকে হঠাৎ করে হরিণহাটি এলাকায় গ্যাস লিকেস থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
projonmo21.com Popular bangla online newsportal