সর্বশেষ :
Home / সারাদেশ / মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে। সপ্তাহব্যাপি এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকবর্তা এ বি এম আরিফুল ইসলাম।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভ‚মি) তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ রাসেদুল ইসরাম, ডেইরী ফার্মের সভাপতি মলি আক্তার প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গোড়াই এলাকায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর চত্তরে আয়াজিত প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে খামারীসহ কৃষক-কৃষাণীরা বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে ৩০টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!