সর্বশেষ :
Home / সারাদেশ / বিএনপির আদর্শ আমার ভালো লাগে তাই কৃষক লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম

বিএনপির আদর্শ আমার ভালো লাগে তাই কৃষক লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে এসব কথা বলেন ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. শাহজাহান শেখ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

 

কৃষক লীগ নেতা শাহজাহান শেখ সোনাপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে কৃষক লীগ নেতা মো. শাহজাহান শেখ বলেন, আমি কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে কৃষক লীগের সভাপতি পদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

 

তিনি আরো বলেন, আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার ও তাদের আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!