নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে পতিত আওয়ামী স্বৈরাচার, সন্ত্রাস ও নৈরাজ্যেও সৃষ্টির লক্ষে ডাকা অবৈধ লকডাউনের প্রতিবাদে সাহেব বাজার ও সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুজ্জামান শিপলু বকসি, জালাল উদ্দিন, নুরুল ইসলাম নুরু প্রমূখ।
অপরদিকে একই দাবিতে সোমবার বিকালে সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। ৯নং ওর্য়াড বিএনপির সিনিয়র সহ- সভাপতি এম এ খালেক চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল ইসলাম সিকদার, জলিল মন্ডল, যুবদল নেতা শাহিন আলম, সবুজ মৃর্ধা প্রমুখ।
এসময় বক্তারা বলেন পতিত আ’লীগের ডাকা এ অবৈধ লকডাউন জনগন প্রত্যাখান করেছে। তারা সারা দেশে জনমনে আত্বঙ্ক সৃস্টির লক্ষ্যে গাড়িতে পেট্রোল বোমা, ও কককেট ফুটিয়ে জানমালের ক্ষতি সাধন করেছে। আ’লীগ একটি সন্ত্রাসী দল। তারা মানুষ হত্যা জালাও পোড়াও তাদের উদ্যেশ্য। বিএনপির নেতাকর্মীরা সব সময় সজাগ রয়েছে। যেখানেই আ’লীগের সন্ত্রাস কর্মকান্ডের চেষ্ঠা করবে। সেখানেই তাদের প্রতিহত করা হবে। তাছাড়া মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার ফাসিঁর রায় হয়েছে। অতিবিলম্বে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাসি র্কাযকরের আবেদন জানাই।
projonmo21.com Popular bangla online newsportal