নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইমুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় কে ঘিরে সোমবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরতকি এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা । এতে পুড়ে গেছে সাইনবোর্ড । এছাড়াও পাশেই থাকা ওই কারখানার আরেকটি জমিতে কনস্ট্রাকশন কাজ চলছিল সেখানেও ককটেল নিক্ষেপ করে। অরদিকে উপজেলার চাপাইর মেদিশুলাই নামক এলাকায় রাতে একটি মাটি কাটা ভেকু গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িটি সর্ম্পূন পুড়ে যায়।

পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সূত্র জানায় মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এ ভোরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ভোর ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে, ওই সময় গেটে লোক ছিলো না। শব্দ শুনে বাহিরে এসে আগুন দেখতে পায়। এসময় ভোরে মহাসড়কে টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তারা পালিয়ে যায়। পরে নিরাপত্তা কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণ করে।
গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম বলেন , ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা কারখানার গেটে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে । এ সময় সাইন বোর্ডে আগুন ধরে গেলে তা নিভিয়ে ফেলা হয়। আগুনে সাইনবোর্ডটি পুড়ে গেছে। পরে বিষয়টি আমরা কতৃপক্ষকে াবগত করি।
এছাড়াও কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই এলাকায় গভীর রাতে মাটি কাটার একটি ভ্যেকুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।পরে স্থানীয়রা এসে রাতেই আগুন নিয়ন্ত্রনে আনে। এতে গাড়িটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়। খবর পেয়ে দুই স্থানেই পরির্দশন করেন কালিয়াকৈর থানার পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানায় ভোরে গ্রামীন ইন্ডাস্ট্রীয়াল পার্কে দুর্র্বূত্তরা বোতল ভর্তি পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। এসময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনার সাথে জরিতদের গ্রেফতারে চেষ্ঠা অব্যহত রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal