নিজস্ব প্রতিবেদক
গাজীপুরেে কোনাবাড়ি মেট্রো থানার কোনাবাড়ি নওয়াব আলী মার্কেট এলাকায় শুক্রবার রাতে একটি বহুতল ভবনের পঞ্চম তলায় স্ত্রীকে গলা কেটে হত্যা। আর স্বামী নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্নহত্যার চেন্টা করে। সকালে পুলিশ নিহত রহিমা আক্তারের লাশ উদ্ধার করেন। এসময় আহত স্বামী ইমরান হোসেনকে মুর্মুষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনোটিয়া গ্রামের শাহজাহান সরকারের মেয়ে রহিমা আক্তার। আহত ইমরান হলেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলীর ছেলে।
নিহতরা কোনাবাড়ি মেট্রো থানার নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভবনের পঞ্চম তলায় একটি কক্ষে ভাড়া থাকতেন। ইমরান কসাইয়ের কাজ করতেন। আর তার স্ত্রী ছিলেন গৃহিনী।
তাদের সংসারে ১৬ বছরের শারমিন আক্তার নামে একটি মেয়েও রয়েছে।

সকালে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে ভিড় জমায়।লাশ উদ্ধারের জন্য পুলিশ এখনো ঘটনাস্থলে যায়নি।তবে মেঝেতে স্ত্রীর লাশ পড়ে থাকার বিষয়টি কোনাবাড়ি মেট্রো থানা পুলিশ নিশ্চিত করেছে।
এলাকাবাসীর ধারনা, রাতের কোন এক সময় স্বামী পারিবারিক কলহের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে নিজেই ছুড়ি দিয়ে নিজের গলা কেটে আত্নহত্যার চেষ্টা করে।
নিহত ইমরান হোসেনের চাচা আব্দুল কাদের বলেন, ইমরান কি কারণে তার বউকে হত্যা করবে বুঝতে পারছি না। পুলিশ আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
কোনাবাড়ি মেট্রো থানার এস আই মো: পাপন হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করে ইমরান। পরে নিজেও আত্নহত্যার চেষ্টা করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। আহত ইমরানকে উদ্ধার করে গাজীপুর তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal