সর্বশেষ :
;
Home / সারাদেশ / টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক চার লেন করার দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক চার লেন করার দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী স্টেশন হতে পূবাইল-কালীগঞ্জ হয়ে ঘোড়াশাল সড়ককে চার লেনে উন্নীত করার দাবিতে কালীগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনদুর্ভোগ লাঘব এবং যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্তের উম্মোচিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। এই সময় দলের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় দুই ঘন্টা অবস্থান করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী মো.খায়রুল হাসান, গাজীপুর জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মো.মোখলেছুর রহমান মাসুদ, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী আফতাবউদ্দিন, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আমিমুল এহসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করে। দুই লেনের রাস্তা দিয়ে এতো যানবাহন চলায় প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। এতে সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি সুরু থাকায় যানবাহনের ক্রটি ও দুর্ঘটনার মতো ঘটনা ঘটে। তাই অন্তর্বতী সরকারের কাছে এই সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি জানায় তারা। যদি এই সরকার রাস্তা প্রশস্ত না করে দেয়, তবে জামায়াতে ইসলামী সরকারে গেলে তারা সড়কটি চার লেন করবে বলে প্রতিশ্রæতি দেন।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;