নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি কালিয়াকৈর পৌরসভায় একটি কাজের টেন্ডার নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তের বিষয় নিয়ে সাবেক মেয়রকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন , মিথ্যা বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেছেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান । রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ট্রাক স্টেশনের পল্লীবিদ্যুত অফিস এলাকার মেয়রের ব্যক্তিগত অফিসে এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন ।

এসময় তিনি আরো বলেন, পৌরসভার ঠিকাদার নিয়োগের ব্যাপারে মেয়রের কোন সম্পৃক্ততা নাই শুধু মাত্র টেন্ডার আহ্বান করা এবং ট্রেন্ডারের সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চুক্তিবদ্ধ হওয়া ছাড়া । যথাযথা নিয়ম মেনেই পৌরসভার ট্রেন্ডার আহ্বান করে এবং এর কাজ চলমান রয়েছে । অভিযুক্ত এ কাজের জন্য দুইবার ট্রেন্ডার আহ্বান করা হয় এবং দ্বিতীয় বারের সর্ব নিম্ন দরদাতাকে কাজের দায়িত্ব দেয়া হয়েছে । এতে সরকারের ৫৮ লাখ টাকা সাশ্রয় হয়েছে ।
এছাড়াও আগামী জাতীয় ক্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাওয়ায় প্রতিপক্ষরা হেয় প্রতিপন্ন করতে এবং মনোনয়ন বাধাগ্রস্থ করতে আমার বিরুদ্ধে এ ধরনের তথ্য প্রচার করতে তৎপর রয়েছে ।
সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সকলের সহায়তা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মজিবুর রহ
মান।
projonmo21.com Popular bangla online newsportal