নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ডিপ্লোমা ফিজিওথেরাপি পেশাজীবী ও শিক্ষার্থীদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে গঠন করা হয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC)-এর ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত আনুষ্ঠানিক সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফিজিও. নূর মোহাম্মদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিজিও. মোঃ রায়হান উদ্দিন।
নবগঠিত কমিটির সদস্যবৃন্দ
আহ্বায়ক:
ফিজিও. নূর মোহাম্মদ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক:
ফিজিও. মোঃ রায়হান উদ্দিন
যুগ্ম আহ্বায়কবৃন্দ:
ফিজিও. মোঃ মনির হোসেন, শাহরিয়ার চৌধুরী পুলক, সাদ্দাম হোসেন, মাহবুব আলম খান, আব্দুল কুদ্দুস ও আমিনুল ইসলাম।
সদস্য সচিব:
মোঃ মেরাজ হোসেন
যুগ্ম সদস্য সচিববৃন্দ:
তারেক রহমান, মোঃ সুলতান, মিনহাজ উদ্দিন ও মোঃ আরিফুর রহমান
মুখ্য সমন্বয়ক:
এবাদুল হক মিলন
যুগ্ম মুখ্য সমন্বয়কবৃন্দ:
আসমা খাতুন রুমি, মোঃ রুবেল হোসেন, সুপ্রিয়া তঞ্চঙ্গা
আঞ্চলিক মুখ্য সংগঠকবৃন্দ:
মামুনুর রশিদ — উত্তরাঞ্চল
মোঃ রাশেদুল ইসলাম —দক্ষিণাঞ্চল
মোরশেদা খাতুন — পূর্বাঞ্চল
বিপ্লব রানা — পশ্চিমাঞ্চল
হাফিজুর রহমান — ঢাকা মহানগর
সদস্যবৃন্দ:
মোঃ মেহেদী হাসান, খুশি আক্তার তুলি, মোঃ আনিছুর রহমান, আফরোজা আক্তার সুমা, জি এম হাকিম, নির্মলা খান, মাসুদ দেওয়ান, নাহিয়ান আল মাসুদ নীড়
সভায় উপস্থিত সদস্যরা বলেন—
> “ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে BDPC। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়, বরং সারাদেশের ফিজিওথেরাপিস্টদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম।”
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক ফিজিও. নূর মোহাম্মদ বলেন—
> “আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের পেশাকে জাতীয় পর্যায়ে মর্যাদার আসনে পৌঁছে দিতে পারে। এই কমিটি হবে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।”
প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিজিও. মোঃ রায়হান উদ্দিন বলেন—
> “আমরা এমন এক সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট তাদের পেশাগত গর্ব, অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে গর্ব করতে পারেন। আমাদের লক্ষ্য শুধুমাত্র দাবি নয়— বরং মানসম্মত ফিজিওথেরাপি সেবা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।”
বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC) হলো একটি অরাজনৈতিক,পেশাজীবী- নেতৃত্বাধীন সংগঠন, যা ডিপ্লোমা ফিজিওথেরাপি শিক্ষা, সেবা, গবেষণা ও প্রশিক্ষণের মানোন্নয়নে কাজ করে।
এর মূল লক্ষ্য— পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা।
📞 যোগাযোগ:
বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC)
ইমেইল: bdpc.bdpsp@gmail.com
মোবাইল: ০১৭৭৪৬৪১৮৪২।
projonmo21.com Popular bangla online newsportal