নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেন অংশগ্রহনে বুধবার সকালে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ডিস্ট্রিক ট্রেনিং কো অরডিনেটর রজনী গন্ধা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আরমান আলী সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহিনুর বেগমসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
এসময় বির্তক মূলক কুইজ প্রতিযোগিতায় গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম সুফিয়া মডেল হাই স্কুল, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজসহ প্রায় ১০ টি স্কুলের মেধাবী শিক্ষার্থী এতে অংশ নেয়। কুইজ বির্তক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয় আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও দ্বিতীয় হয় ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ।
projonmo21.com Popular bangla online newsportal