মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের একটি স্মারকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন কার্যালয় থেকে প্রাপ্ত এক পত্রের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
তিনি বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে সভাপতি হয়েছেন রাজাবাড়ি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান( স্বপন) ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শামছুল ইসলাম (সহিদ)।
কমিটির অন্য সদস্যরা হলেন, গোলাম ফারুক সিদ্দিকী (সহ সভাপতি), মো. সুলতান উদ্দিন (সহ সভাপতি), সদস্যরা হলেন যথাক্রমে কমলা সরকার, আফরোজা শহিদ, রাবেয়া আক্তার, মো. মাসুদুর রহমান ও নাছরিন আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে দুর্নীতির নেতিবাচক দিক ও ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা। আমরা সেই লক্ষ্যে কাজ করবো যাতে মানুষ দুর্নীতি করতে নিরুৎসাহিত হয়, দুর্নীতি লাঘব হয়।
projonmo21.com Popular bangla online newsportal