নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান হর্তকি এলাকায় সোমবার রাতে ইমন মাত্ববর(১৯) নামে এক নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত যুবক হলো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ছলিন দিয়া গ্রামের ইলিয়াস মাত্ববরের ছেলে। সে উপজেলার গোয়াল বাথান হর্তকিতলা এলাকার মান্নানের বাড়িতে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতো।

পুলিশ সূত্র জানায় সোমবার রাতের সাড়ে আটটার দিকে ওই যুবকের ঝ্লুন্ত লাশ থেকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাতের সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গবার সকালে গাজীপুর মর্গে পাঠায়। পুলিশ আরো জানায় কয়েক মাস আগে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হলে। কয়েকদিন ধরেই মানসিক রুগে ভুগছিলেন ওই যুবক। পরে সোমবার রাতের সাড়ে আটটার দিকে ওই যুবক ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক টেনশনের কারনে আতœহত্যা করতে পারে।
projonmo21.com Popular bangla online newsportal