সর্বশেষ :
Home / সারাদেশ / সালথা-নগরকান্দা বেহাল সড়ক জামায়াত নেতাদের উদ্যোগে মেরামত

সালথা-নগরকান্দা বেহাল সড়ক জামায়াত নেতাদের উদ্যোগে মেরামত

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা ও নগরকান্দা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহারে অনুপযোগী ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাদের উদ্যোগ সড়কটি মেরামত করা হয়েছে।

 

গত সোমবার থেকে শুরু করে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত মেরামত কাজটি শেষ করা হয়।

 

এখন ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী মাওলানা সোহরাব হোসেনের নেতৃত্বে সড়কটি মেরামত করা হয়।

জানা গেছে, সালথা-নগরকান্দা পাকা সড়কের হরিনা এলাকার একটি অংশ গত ৬ মাস আগে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়। সামান্য বৃষ্টি হলেও সড়কের গর্তে পানি জমে থাকে এবং কাদা-মাটিতে একাকার হয়ে যায়। একপর্যায় সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউই বিষয়টি নজরে নেননি। এবছরের অতিবৃষ্টিতে রাস্তা ধসে পড়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরী হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। যাত্রীসহ কোন গাড়ি আসলে যাত্রী নামিয়ে ভাঙ্গা রাস্তা পার হয়ে পরে যাত্রী তুলে যাতায়াত করতে হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও সংশ্লিষ্টদের নজরে আসেনি।

 

এ বিষয়ে উপজেলা জামায়াত নেতা ওয়ালিউজ্জামান জানান, উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হলে উপজেলা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের কে জানান এলজিইডিতে কোন বরাদ্দ নেই রাস্তাটি মেরামতের ব্যবস্থা করতে পারবেন না । তবে কিছু মহিলা শ্রমিক দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।

 

সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, স্থানীয় জামায়াত নেতা মো. ওয়ালিউজ্জামানের মাধ্যমে সড়কটির বেহাল দশার খবর আমরা জানতে পারি। পরে ফরিদপুর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা সোহরাব হোসেনকে সঙ্গে নিয়ে সড়কটি আমরা পরিদর্শন করে মেরামতের সিদ্ধান্ত নিই।

 

এরপর আমাদের নিজের খরচে সড়কটি মেরামত করে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

স্থানীয়ভাবে এ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এভাবে সামাজিক উদ্যোগ নিলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!