সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৫ দিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন

কালীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৫ দিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ৫ দিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের  উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চুকবল প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহবায়ক এটিএম কামরুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পাইলট স্কুল মাঠে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আগামী রোববার পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। উপজেলার ৮ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করবে। চুকবল প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের প্রশিক্ষক আব্দুর রব মিঠু।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই- জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান মানু, পৌর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার দত্ত প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!