সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে ওজন পরিমাপ মানদন্ড আইনে উত্তরা ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা

কালীগঞ্জে ওজন পরিমাপ মানদন্ড আইনে উত্তরা ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ার অপরাধে উত্তরা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যানবাহন চালকের লাইসেন্স ও হেমলেট না থাকার কারণে ৩ জনকে ১৫৫০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন ভাদার্ত্তী এলাকায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পেট্রোল ও অকটেনে লিটার প্রতি ওজন পরিমাপ কম থাকার অপরাধে উত্তরা ফিলিং স্টেশনের মালিককে আর্থিক জরিমানা করা হয়। ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গাড়ির লাইসেন্স না থাকায় বান্দাখোলার সজিবকে ১ হাজার টাকা, মোটরসাইকেলের হেমলেট না থাকার অপরাধে নাগরী গাড়ারিয়ার মহসিনকে ৪ শত টাকা এবং জুগলির আবু তাহেরকে ১৫০ টাকা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় আর্থিক জরিমানা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন গাজীপুর বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক মহিউদ্দিন ওয়ারেছী, কালীগঞ্জ থানার এএসআই মনিরুজ্জামান, বেঞ্চ সহকারী মো. আল-আমিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;