সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ট্রেনের নিচে কাটা পড়ে পোষাক শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনের নিচে কাটা পড়ে পোষাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান হাইটেক রেল স্টেশন ক্রশিং এলাকায় মঙ্গলবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।


নিহত হলেন- বগুড়ার আলমদিঘী উপজেলার কুসন্তি মধ্যপাড়া এলাকার আমিনুর রহমান মৃধার ছেলে আব্দুল কাইয়ুম মৃধা (২৪)।
পুলিশ সূত্র জানায় চন্দ্রা এলাকায় একটি ভাড়া বাসায় থেকে একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন আব্দুল কাইয়ুম। সকালে তিনি উপজেলার মহিষবাথান এলাকায় হাইটেক রেল স্টেশন রেল ক্রশিং পার হচ্ছিল। এ সময় উত্তরভঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপ-পরির্দশক (এসআই) কাইয়ুম আলী জানায় খবর পেয়ে ঘটনাস্থলে ি য়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!