কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলনের শিক্ষাজীবন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গণ, কালীগঞ্জের উন্নয়নে ভূমিকা এবং কালীগঞ্জ নিয়ে তিনির ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করেছেন কালীগঞ্জ উপজেলা জাসাসের নেতৃবৃন্দ।

গতকাল সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া এলাকা হতে লিফলেট বিতরণ শুরু করেন উপজেলা জাসাসের নেতৃবৃন্দ। এই সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী, চায়ের দোকানি, শ্রমজীবি, কর্মজীবি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জাসাসের নেতৃবৃন্দ সবার সাথে সালাম ও কুশল বিনিময় করে আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করেন। পরে তুমলিয়া ইউনিয়নের বোয়ালী, মিশন মোড়, চুয়ারিখোলা, মানিকপুর, ভাইয়াসূতি, ফিরিন্দা, টিউরি, অলুয়া, উত্তর সোম ও দক্ষিণ সোম এলাকায় তারা প্রচার প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক বাদল ফকির ও মো. মোবারক হোসেন, উপজেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য পনির খন্দকার, উপজেলা জাসাসের উপদেষ্টা কমিটির সদস্য হারিছ আহমেদ, জাসাস নেতা আল-আমিন, চন্দন কুমার, সফিকুল ইসলাম, মো. রাসেদ, সজিব মিয়া, মো. রিফাত প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal