সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল

কালীগঞ্জে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণ ভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন কালীগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর।

গতকাল সোমবার বিকেলে উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান।

 

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোখলেছুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা বদিউজ্জামান। সমাবেশটি পরিচালনা করেন কালীগঞ্জ পৌর আমির আমিমুল এহসান।

সমাবেশের পর শহীদ মিনার হতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্রোর সামনে গিয়ে শেষ হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!