সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে অটোরিক্সার চালকদের হয়রানি বন্ধে মহাসড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ

কালিয়াকৈরে অটোরিক্সার চালকদের হয়রানি বন্ধে মহাসড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকসা চালকদের হয়রানি বন্ধে ও সার্ভিস লাইনে অবৈধভাবে বাজার বসতে দেয়ার সুযোগ ভোগ করায় রোববার দুপুরে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অটোরিক্স চালকরা।
এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় এক ঘন্টা যানবাহন বন্ধ রেখে এ আন্দোলনে অংশ নেয়
চালকরা। এতে ভোগান্তিতে পড়ে চালক, যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলতরত চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে মহাসড়কের যান চলাচল
স্বাভাবিক হয়।


বাবুল মিয়া, বিল্লাল হোসেন নামে দুই অটোরিকসা চালক বলেন মহাসড়কে অটোরিকসা চলাচল নিষিদ্ধ এটা আমরা মানি। কিন্তু আমরা তো গরীব পেটের দায়ে অটোরিকসা চালাই। সার্ভিস লাইন দিয়ে চলাচলের জন্য আমরা অনেকবার বলেছি। সেখানে বাজার বসে ও বিভিন্ন কারখানার গাড়ি রেখে দেয়। তাহলে আমরা কিভাবে সার্ভিস লাইন ব্যবহার করবো। আমাদের তো পরিবার পরিজন দিয়ে না খেয়ে থাকতে হবে। এয়াড়াও প্রতিদিন অটোরিকসা ধরে ২৬০০ টাকার মামলা দেয়। যার কোন কাগজ আমাদের দেয়না। যতবার ধরবে ততবার ২৬০০ টাকা দিতে হয়। তাহলে আমাদের চলবে কেমনে। আমরা এ হয়রানি থেকে মুক্তি চাই। আমরা মহাসড়কে উঠবো না আমাদের সার্ভিস লাইন চলাচলের জন্য মুক্ত করে দেয়া হোক।
অটোরিকসা চালকদের পক্ষে ইউনুস আহমেদ নামের স¤œনয়কারী বলেন এরা গরীব অটোরিকসা চালিয়ে পরিবার চালায়। অনেকেই কিস্তি তুলে অটোরিকসা কিনেছে। সেই কিস্তির টাকা ও পরিবারদের খর চবহন করে এই অটোরিকসার টাকায়। তাছাড়া মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে চলাচল করার কথা থাকলেও সেখানে বাজার বসে অটোরিকসা বাধ্য হয়ে রিস্ক নিয়ে মহাসড়ক দিয়ে চলতে হয়। এখানেও হাইওয়ে পুলিশের বেপক হয়রানি। যদি অতিদ্রুত এই হয়রানি বন্ধ করা নাহয় তাহলে কঠোর আন্দোলনে যাবো আমরা। আমদের জন্য সার্ভিস লাইন অবমুক্ত করা হোক।

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম বলেন মহাসড়কে ও সার্ভিস লাইনে হাইকোর্টের রায় অনুযায়ী ব্যাটারি চালিত যানচরাচল নিষিদ্ধ সেহেতু তাদের দাবি অযৌতিক। এটা মেনে নেয়ার সুযোগ আমাদের আইনে নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!