সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

কালিয়াকৈরে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার মালেক মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে শনিবার বিকালে শান্তি ও স্থিতিশীলতার আহব্বানে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পৌর জাকের পার্টির সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে জনসভায় র্ভাচুয়াল বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল, ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সল, প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সভাপতি এ.এন.এম মনিরুজ্জামান লাল, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি এবিএম জিয়াউর রহমান ফেলু, জেলা সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, ডাঃ জুয়েল কবির, সুলতান সিকদার, জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ডের সভানেত্রী খাদিজা বেগম, জেলা জাকের পার্টি ছাত্রী ফ্রন্ডের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস, জেলা জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্ডের সভাপতি হাজী সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভা শেষে একটি র‌্যালি সফিপুর বাজার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে র্মডান হাসপাতালের সামনে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!