টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড (এরশাদ নগর) এলাকায় চার্চ অফ বাংলাদেশ জাগরনী মিশন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় তিনশত জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে এই সাদাছড়ি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গাজীপুর জেলা শাখার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এ আয়েজন করেন।
বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর সভাপতিত্বে ও সাংবাদিক জসিম উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শাখার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীর সংস্থার সাধারণ সম্পাদক মো, মজিবর হোসেন, গাজীপুর মহানগর যবদলের সাবেক তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক নাজিউর রহমান সুমন, টঙ্গী পুর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, মহিলা দলের নেত্রী লাইলি বেগম, মুক্তা আক্তার ও জাহানারা জানু প্রমুখ

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী মর্জিনা বেগম বলেন, আমি টঙ্গী সরকারি কলেজ থেকে ডিগ্রী পাশ করেছি। আমারা চোখে দেখিনা, সমাজের যারা চোখ দিয়ে দেখেন তাদের চোখই আমারা দেখি। দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনরা সবাই ভিক্ষকনা। বেশিরভাগ দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা কর্ম করে খায়। তিনি পুলিশের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমারা যারা রাস্তাঘাটে চলাফেরা করি রাস্তার লোকজন আমাকে রাস্তা থেকে উঠিয়ে দেয়। এব্যপারে সজাক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন তিনি। আমারকে অসহায়ের দৃষ্টিতে না দেখে ভালোবাসার দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আমার যারা কাজ করে খাই তারা কেউ সমাজের বুঝা না।
আর এক দৃষ্টি প্রতিবন্ধী জাহিদুল ইসলাম বলেন, আমাদেরকে আপনারা সাহায্য করার দরকার নাই। সহযোগীতা করবেন। আমরা যারা রাস্তায় চলাফেরা এবং যানবাহনে উঠার সময় সহযোগীতা করবেন। বিভিন্ন সময় আমরা রাস্তাঘাটে হেনস্ত হয়। আমরা যাতে হেনস্তা না হয় সেদিকে লক্ষ রাখার জন্য অনুরোধ করা হলো।
projonmo21.com Popular bangla online newsportal