সর্বশেষ :
;
Home / সারাদেশ / কোনাবাড়ী থানা এলাকায় দুপুর বেলায় ডাকাতি ১০ ভরি স্বর্ণ-৭লাখ টাকা লুট, আইন-শৃঙ্খলার চরম অবনতি 

কোনাবাড়ী থানা এলাকায় দুপুর বেলায় ডাকাতি ১০ ভরি স্বর্ণ-৭লাখ টাকা লুট, আইন-শৃঙ্খলার চরম অবনতি 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুট ব্যবসায়ীর বাসায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়েছে। এমন ঘটনায় আইন-শৃঙ্খলার চরম অবনতি বলে মনে করছেন স্থানীয়রা।

 

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

 

পুলিশ ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঢালাই ফ্যাক্টরির পাশে শফিকুল ইসলাম সফির বাসায় দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থেকে ওই এলাকায় ঝুট ব্যবসা করেন আলতাফুর রহমান (৪৫)। দুপুরে তিনি বাসায় স্ত্রী ও মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায়। এসময় তিনজন ব্যক্তি ঘরের দরজায় ধাক্কা দিয়ে বলে ব্যাংকের লুনের বিষয়ে কথা বলতে এসেছি। এ সময় আলতাফুর রহমানের স্ত্রী বলেন তার স্বামী মসজিদে গেছে। পরে তার মোবাইল নাম্বার চাইতে গেলে তিনি দরজা খুলে দেয়। এক পর্যায়ে ওই তিনজন ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে আলতাফুর রহমানের স্ত্রী ও মেয়ের হাত পা মুখ বেধে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা ১০ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতরা যাওয়ার সময় বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে দ্রুত পালিয়ে যায়। এক পর্যায়ে আলতাফুর রহমান বাসায় এসে বিষয়টি দেখে এবং জানতে পারে। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৬ জন ডাকাত সদস্য ওই বাড়িতে হানা দেয় এর মধ্যে তিনজন নিচে পাহাড়া দিচ্ছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি বলে মনে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হেলাল উদ্দিন জানান, ব্যাংকের লোনের কথা বলে ডাকাত সদস্যরা ঘরের ভিতর ঢুকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের হাত পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;