সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের লাশ

মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের লাশ

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর নারায়ণ পাল (৯৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার পৌর এলাকার পোষ্টকামুরী পালপাড়া এলাকায় একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। নারায়ন পাল পোষ্টকামুরী পালপাড়া গ্রামের নিবারণ পালের ছেলে।

নারায়ন পালের ছেলে রতন পাল জানান, গত সোমবার সকাল থেকে নিখোঁজ হয় তার বাবা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করা হয়। বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে লাশ দেখতে পান। রতন পাল জানান, কিছু দিন আগে তার বাবা ব্রেন স্ট্রোক করেন। এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরন করতেন।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;