সর্বশেষ :
Home / সারাদেশ / বিদুৎপৃষ্টে ইমারত নির্মাণ শ্রমিক আহত

বিদুৎপৃষ্টে ইমারত নির্মাণ শ্রমিক আহত

 

 

মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুর সদর উপজেলার বারাদিতে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তুষার নামের এক ইমারত নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

 

শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণ কাজের সময়এ দুর্ঘটনা ঘটে। আহত তুষার মেহেরপুর সদর উপজেলার গহরপুর

 

গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। জানা গেছে আহত তুষার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নির্মাণ কাজের সময় অসাবধান বসে বিদ্যুতের তারের সাথে তার শরীরের সংযোগ লেগে যায়। এসময় সে ছিটকে পড়ে।

 

তার সহকর্মীরা তুষারকে উদ্ধার করে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতায় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!