সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র‌্যালিটি উপজেলায় এসে শেষ হয়।

‘মানসম্মত হেমলেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর হিসাবরক্ষক কর্মকর্তা মো. দুলাল মোড়ল প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;