সর্বশেষ :
Home / লিড নিউজ / জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা শাখার ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা শাখার ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৩ বছর পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে জাতীয় শ্রমিক লীগের কালিয়াকৈর উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগ লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান নিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার,সহ প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!