সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বোয়ালিয়া গ্রামে আটঘর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে অঙ্গীকারবদ্ধ হন। তারা মনে করেন, জনগণ শামা ওবায়েদ ও বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাজিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, বিএনপি নেতা আইয়ুব হোসেন মোল্লা, ভুট্টো মেম্বার, শিমুল মিয়া, যুবদল নেতা রিপন মাতুব্বর, আখের আলী, হাফিজুর রহমান, মজিবর সরদার সহ সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal