সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের অপরাধে আর্থিক জরিমানা আদায়

কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের অপরাধে আর্থিক জরিমানা আদায়

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাটের অপরাধে ভ্রাম্যমান আদালত দুইটি মামলায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী v কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মোতালিব মোল্লার পুত্র রায়হান মোল্লা (৩৩) কে ৩ লাখ টাকা

ও বিরতুল গ্রামের আব্দুল লতিফ খানের পুত্র রফিকুল ইসলাম খান (৪৪) কে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,

পানজোড়া ও পারোয়ান এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট করছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত তাদেরকে বালু মহাল ও ভুমি ব্যবস্থাপনা আইনে পৃথক দুইটি মামলায় (নং ১২৭/২৫ ও ১২৮/২৫) সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!