নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে র্যাবের -১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল। এসময় ওই নারীর কাছ থেকে ২৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেন র্যাব। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ওই নারী হলো চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৪৫)। সে উপজেলার উত্তর মৌচাক এলাকার ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থেকে মাদকের ব্যবসা করতো।
পুলিশ সূত্র জানায় বুধবার রাতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব-১ এর দল। দীর্ঘদিন থেকে ওই নারী এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন র্যাবের হাতে গ্রেফতারকৃত ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal