সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় যুবদলের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা 

সালথায় যুবদলের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামছেন এ খবরে উচ্ছ্বাসে মেতে উঠেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

 

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটঘর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গৌড়দিয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ শেষে গৌড়দিয়া বাজারে এসে শেষ হয়।

 

এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

 

সালথা উপজেলা যুবদল নেতা মাহফুজ খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাঠে নামছেন এ খবর আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। তাঁর নেতৃত্বে দেশের মানুষ আবারও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে। সালথা যুবদল যে কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে থাকবে।

 

সালথা উপজেলা যুবদল নেতা মাহফুজ খান এর পরিচালনায় আনন্দ শোভাযাত্রা ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ আটঘর ইউনিয়ন বিএনপি পাঁচ নং ওয়ার্ড সভাপতি মুরাদ মাতুব্বর,সালথা উপজেলা যুবদল নেতা সাফিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাহেব খান, হাসমত আলী খান, জাহাঙ্গীর, শাহজাহান খান, মোজাফফর, কামরুল,জামির খান, হাফিজুর খান,সুমন খান,জামাল ফকির, সিদ্দিক খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিএনপি ও অঙ্গসংগঠনের এমন উৎসবমুখর পরিবেশে এলাকায় রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!