সর্বশেষ :
Home / সারাদেশ / গনিতগুরু প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

গনিতগুরু প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

 

মেহেরপুর প্রতিনিধিঃ

গণিতগুরু প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পিতিবার (১৩ অক্টোবর) বিকেলে মুজিবনগর উপজেলার বল্লভপুর অফিস প্রাঙ্গনে গুড নেইবারস বাংলাদেশ, মুজিবনগরের উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলার ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত একশত জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরীক্ষা শেষে ১০ জন গনিত শিক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়ন করে ১৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ নম্বর অর্জনকারীকে স্পেশাল পুরস্কার প্রদান করা হয়।

মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সিডিপি’র গুড নেইবারস বাংলাদেশের ইনচার্জ মেহেদী হাসান, কোঅপারেটিভ অফিসার জয় চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!