সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকারের সভাপতিত্বে ও সালথা উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবরের সঞ্চালনায় দিবসের শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সালথা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি।
সভায় আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, সালথা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো: রফিকুল ইসলাম, সালথা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal