সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান চোলাইমদ জব্দ,আটক ৪

কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান চোলাইমদ জব্দ,আটক ৪

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে বুধবার সকালে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ ও ৬ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এসময় জব্দকৃত চোলাইমদ ও মদ তৈরি সরঞ্জাম ধ্বংশ করেন যৌথ বাহিনীর সদস্যরা। পড়ে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪জনকে বিনাশ্রমে ৬ মাসের কারাদন্ড ও দুইজনের বয়স কম থাকায় ¯’ানীয় জনপ্রধিনিধির জিম্মায় দেয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বিরেন্দ্র বর্মনের স্ত্রী সৌমিত্রা বর্মন(৫০),ও তার দুই ছেলে পবিত্র বর্মন(২৪), অমিত্র বর্মন(২২) ও একই গ্রামের মৃত মঙ্গল বর্মনের ছেলে অনিক বর্মন(১৮)।

সূত্র জানায়  অনেকদিন ধরে বেআইনিভাবে চোলাইমদ তৈরি করে আসছিলেন গ্রেফতারকৃতরা। যা যা যুবসমাজের জন্য হুমকি স্বরুপ। খবর পেয়ে বুধবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যা। এসময় চোলাই মদ তৈরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ বলেন চোলাইমদ তৈরির সাথে জরিত ৪জনকে ৬ মাস করে বিনাশ্রমে কারাদন্ড দেয়া হয়েছে। বাকি দুজনের বয়স কম থাকায় ¯’ানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!