সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে চোরদের ফেলে যাওয়া গরু দীর্ঘ ৩০ দিনেও সন্ধান মেলেনি মালিকের , বিপাকে পুলিশ

কালিয়াকৈরে চোরদের ফেলে যাওয়া গরু দীর্ঘ ৩০ দিনেও সন্ধান মেলেনি মালিকের , বিপাকে পুলিশ

দেলোয়ার হোসেন সিকদার।

কালিয়াকৈর গাজীপুর থেকে:

কলিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে দীর্ঘ ত্রিশ দিন আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা দুটি গরু ফেলে চলে যায়। পরে পুলিশ গরু দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তারপর থেকে গরু দুটির প্রকৃত মালিকের সন্ধানে পুলিশ দিনরাত খোঁজ করেও কোন কুল কিনারা করতে পারেনি।

এ দিকে গতো দু’সপ্তাহ আগে গরু দুটি নিলামে বিক্রির জন্য আদালতে আবেদন করেন কালিয়াকৈর থানা। এ ব্যপারে কালিয়াকৈর থানার এস আই হাফিজুর রহমান বলেন, গরু দুটি থানায় নিয়ে এসে গরুর মালিকের সন্ধান করা হলেও আজ পযর্ন্ত মালিকের সন্ধান পাওয়া যায়নি। অপর দিকে নিলামের আবেদন করা হয়েছে আগামী দু- তিন দিনের মধ্যেই নিলাম আদেশ আসবে বলে তিনি জানান।কালিয়াকৈর থানার অফিসার ইন্চার্জ আকবর আলী খান জানান – গতো এক মাসেও গরু দুটির মালিকের সন্ধান না পাওয়ায় আমরা মাননীয় আদালতে নিলামের আবেদন করেছি যথাযথ আইনী প্রক্রিয়া মেনে গরু দুটি নিলাম করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!