মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে বজ্রপাতে মোঃ লিটন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কুলবাড়িয়া মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা গেছে ঘটনার সময় লিটন মাঠে কাজ করার সময় মেঘে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত আঘাত হানে। এ সময় বজ্রপাতের আঘাতে লিটন আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত লিটন কুলবাড়িয়া বসতি পাড়ার মোঃ শফির ছেলে।
projonmo21.com Popular bangla online newsportal