সর্বশেষ :
Home / সারাদেশ / প্রতিদিন তিন হাজার মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌছে দিচ্ছি (দিপু হায়দার খান)

প্রতিদিন তিন হাজার মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌছে দিচ্ছি (দিপু হায়দার খান)

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসেেদর সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দিপু হায়দার খান বলেছেন এমপি হতে পারি বা না পারি তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়াই আমার লক্ষ। সেই লক্ষে প্রতিদিন মির্জাপুরের অন্তত তিন মানুষের কাছে এই ৩১ দফার বার্তা পৌছে দিচ্ছি।

 

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিমযকালে তিনি এসব কথা বলেন।

 

এসময় মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, সাংবাদিক শিলা আক্তার, জোবায়ের হোসেন, ছানোয়ার হোসেন ছাড়াও কৃষকদলের জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

 

দিপু হায়দার খান বলেন, রাজনীতি করা মানে দেশ ও জনগণকে সেবা দেওয়া। এমপি হয়েই দেশ ও মানুষের কাজ করতে হবে এ কথার সঙ্গে আমি একমত না।সেবা করতে হলে সব জায়গা থেকেই করা যায়। এমপি হতে না পারলেও বসে থাকব না। মানুষের সেবায় নিয়োজিত থাকব। সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।

 

তিনি বলেন, বিএনপি অনেক বড় একটি দল। সারা দেশে এমপি হবেন ৩০০ জন। আর এ দলে কয়েক হাজার প্রার্থী রয়েছে। এমপি হতে না পারলেই আমার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে তা সঠিক কথা নয়।এমপি হওয়া মানে রাজনৈতিক সফলতা নয়। রাজনৈতিক সফলতা হলো মানুষের পাশে থেকে কাজ করা।

 

দিপু হায়দার খান বলেন, এদেশের আপামর জনতাকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতারিত করেছি। এখনো বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিকভাবে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

দিপু হায়দার খান বলেন, উপজেলার প্রায় এক লাখ পরিবারে বিএনপির পক্ষে আমার বার্তা পৌঁছে দিয়েছি। এভাবে এ উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা কাজ করছেন। এ কাজের ফলাফল বিএনপির মনোনীত প্রার্থী পাবে বলে তিনি বিশ্বাস করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!