মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে এবছর উপজেলা পর্যায় দেশের সর্বোচ্চ সংখ্যক মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত দুর্গা পূজার প্রস্তুতি সভায় এ তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্মামী।
উপজেলা পরি্যষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভ’মি) তারেক আজিজ, সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাসুদ, মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ তালুকদার, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা জামায়াত ইসলামীর আমীর ইয়াহ ইয়া খান মারুফ, এনসিপির আহবায় মাসুদ পারভেস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্মামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্মামী, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তারাপদ সরকার প্রমুখ।
সভায় জানানো হয় এবছর পৌর এলাকায় ৫৪, মহেড়া ১৫, জামুর্কী ৩৩, ভাতগ্রাম ৩২, গোড়াই ১৯, ফতেপুর ১৭, লতিফপুর ১৬, উয়ার্শী ১৬, বানাইল ১৭, বহুরিয়া ১৩, আনাইতারা ১১, তরফপুর ৯, ভাওড়া ৪, বাশতৈল ২ এবং আজগানা ইউনিয়নে ২ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সেই লক্ষে প্রতীমা তৈরির এবং রঙের কাজ চলছে।
পূজা মন্ডপে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে আনসার সদস্য। এছাড়া সেনাবাহিনী, পুলিশ টহলে থাকবে। উপজেলা প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং করবে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে এবঙ ডিজে গান বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal