মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে ২০২৫ সালর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিতিবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal