সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় নিজেকে বিএনপি নেতা দাবী করে সংবাদ সম্মেলন করে আ’লীগ ছাড়লেন ইউপি সদস্য

সালথায় নিজেকে বিএনপি নেতা দাবী করে সংবাদ সম্মেলন করে আ’লীগ ছাড়লেন ইউপি সদস্য

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. নুরউদ্দিন মাতুব্বর ওরফে নুরু মাতুব্বর। তিনি গট্টি ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আ’লীগের সময়কালে স্থানীয়ভাবে তিনি আ’লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি একটি পক্ষের। বিভিন্ন সংবাদমাধ্যমেও আ’লীগ নেতা হিসেবে সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে। তবে নুরু মাতুব্বরের দাবি, ‘তিনি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। কখনো আ’লীগের সঙ্গে যুক্ত ছিলেন না।’

 

এ সংক্রান্ত বিষয় খোলাসা করতে বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি মোড়ে সংবাদ সম্মেলন করেন নুরু মাতুব্বর।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটি ছিলাম। সেখানে আমি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর আওয়ামীলীগের চাপ অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আওয়ামীলীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেল তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনও আওয়ামীলীগের হইনি। বিএনপি’র সাবেক মহাসচিব মরহুর কে. এম. ওবায়দুর রহমানের একজন বিশ্বাস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেকবার এসেছেন, আমার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন।

 

তিনি দাবি করেন, ‘একটি মহল আমাকে আওয়ামীলীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই।’

 

নুরু মাতুব্বর বলেন, ‘আমার আওয়ামীলীগের কোনো কমিটিতে নাম নেই, আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ এ সংবাদ সম্মেলন থেকে তা আমি প্রত্যাহার করলাম।’

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাজ্ঞু মাতুব্বর সহ কয়েক শত নেতাকর্মীবৃন্দ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;