সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনও এটিএম কামরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় সাংবাদিকরা কালীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকে সয়লাব, যোগাযোগ নাজুক অবস্থা, যানজট সমস্যা, নদী দখল ও দূষণ, শিক্ষা ও চিকিৎসা অব্যবস্থাপনা, বেলাই বিল রক্ষা, ঢাকার সাথে সরাসরি বাস পরিবহনের যোগাযোগের ব্যবস্থা না থাকা এবং সাংবাদিকদের সুরক্ষার দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এই সময় নবাগত ইউএনও সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনার  কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডায়েরিতে নোট করে রাখেন।

 

সভায় নবাগত ইউএনও এটিএম কামরুল ইসলাম সাংবাদিকদের উত্থাপিত সমস্যা ও অব্যবস্থাপনার বিষয়গুলো পুনরায় উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে সকল সমস্যার সমাধানে এগিয়ে যেতে চাই। আমার একার পক্ষে এতো গুলি সমস্যার সমাধান করা সম্ভব নয়। যদি আপনারা সার্বিকভাবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেন তবেই অসম্ভবকে সম্ভব করা আমার পক্ষে সম্ভব। আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এই উপজেলায় যোগদান করেছি আপনাদের সেবা প্রদান করার জন্য। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনেই আমাকে চলতে হবে। তাই জনসাধারণের সমস্যা নিরসনে সর্বদা কাজ করে যাবো।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান লুলু, সদস্য মো. পনির খন্দকার, রফিক সরকার, আশরাফুল আলম শিশির, জাকারিয়া আল মামুন, মোহাম্মদ নোমান, ইকবাল হোসেন ভূইয়া, রিয়াদ হোসাইন, ওমর আলী, শাহ নেওয়াজ, রানা সরকার প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!