সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে কিশোরী ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক 

কালিয়াকৈরে কিশোরী ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈ উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় প্রতিবন্ধী কিশোরীকে (১৩) জোর পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এর অভিযোগে শুক্রবার সন্ধ্যায় নাইম আহমেদ (২২) নামের যুবককে আটক করে গনপিটুনি দিছে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।এ ঘটনায় আরো চার জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর পিতা!

ওই যুবক হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

সে উপজেলার বিশ্বাস পাড়া নুরু মিয়ার বাড়িতে ভাড়া থাকে। এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় এক সপ্তাহ আগে দুই বন্ধুর সহযোগিতায় ওই কিশোরীকে তার নিজ ফাঁকা বাড়িতে জোর পূর্বক ধর্ষণ করে।এসময় সাথে থাকা দুই বন্ধু নিজ মোবাইলে ভিডিও ধারণ করে।পরে ধারণকৃত ভিডিও দিয়ে ওই কিশোরীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এসময় ওই প্রতিবন্ধী কিশোরীকে ফের ধর্ষণ করার চেষ্টা করলে কিশোরীর ডাক চিৎকার আসে পাশের লোকজন এসে ধর্ষনকারীকে হাতেনাতে আটক করে জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশ কে জানায়।

পুলিশ পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেপ্তার করেন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন কিশোরী ধর্ষণের একটি অভিযোগ জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;