নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত বাজার এলাকায় শুক্রবার
সকালে একটি শপিং মল থেকে তুহিন হাওলাদার(২২) নামের এক কর্মচারীর
ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ
ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত ওই যুবক হলেন নোয়াখালী জেলার রায়পুরা উপজেলার চর পালোয়ান
গ্রামের হাসান হাওলাদারের ছেলে। সে মিরপুর প্লাজার নীচ তলার গাজী
রকমারী ফ্যাসনের কর্মচারী ছিলেন।
পুলিশ সূত্র জানায় প্রতিদিনের মতো ওই যুবক সকালে নয়টর দিকে
দোকান খুলে একটি সাটার নামিয়ে সিলিং ফ্যানের সাথে উড়না
পেচিয়ে আতœহত্যা করে। এদিকে পার্শবর্তী একটি দোকানদার
দোকানের সাটার অর্ধেক নামানো দেখে উকি দিয়ে দেখে ওই যুবক
ফ্যানের সাথে ঝুলে আছে। পরে মার্কেট কতৃপক্ষ বিষয়টি পুলিশকে
জানালে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেন। এদিকে নিহতের স্বজনদের কোন
আপত্বি না থাকায়। ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে
পুলিশ। তবে আত্বহত্যার কারন যানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর
মামলা রজু হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন যুবকের লাশ উদ্ধার করে
স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রজু করা
হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal