নিজস্ব প্রতিবেদক:
কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌরসভা নিয়ে গাজীপুর-১ আসনের দাবিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনে ইসরাক নিযাদ যাক স্লোগানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় বুধবার বিকালে ঝাড়ু মিছিল করেছে উপজেলা ও পৌর সচেতন নাগরিক সমাজ।
নাগরিক সমাজের পক্ষে মনিকা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পারুল বেগম, রমেলা আক্তার, ফরিদা পারভীন, শিল্পি আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন উপজেলা ও পৌর নিয়ে গাজীপুর ১ আসন আমাদের প্রানে দাবি। এ দাবি দিয়ে ইসরাক ও তার সর্মথিত লোকজন স্বরযন্ত্র করছে। আমরা এ স্বরযন্ত্র কঠোর হাতে রুখবো।
এসময় ঝাড়ু মিছিলে প্রায় তিন শতাধিক নারী ওপুরুষ ঝাড়ু হাতে অংশ নেয়। মিছিল টি ঢাকা টাঙ্গাইলের দেওয়ান প্লাজার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন দিক পদক্ষিন করে পল্লীবিদ্যুত হোসাপ কারখানার সামনে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal