সর্বশেষ :
;
Home / সারাদেশ / কেন্দ্রীয় বিএনপরি সাংগঠনিক সম্পাদকের অভিযোগ কালিয়াকৈর উপজেলা বিএনপির কমিটিতে আ’লী কর্মীরা ঢুকে পড়ছে 

কেন্দ্রীয় বিএনপরি সাংগঠনিক সম্পাদকের অভিযোগ কালিয়াকৈর উপজেলা বিএনপির কমিটিতে আ’লী কর্মীরা ঢুকে পড়ছে 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপিতে নতুন নতুন কমিটিতে আওয়ামী লীগের কর্মীরা ঢুকে পড়েছে বে কর্মী সভায় অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি শুক্রবার বিকেলে উপজেলার সফিপুরস্থ মালেক মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।

এসময় তিনি আরো বলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটি নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করে দেওয়ার পর থেকেই পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটিগুলোতে বিগত দিনে ফাসিষ্ট হাসিনা সরকারকে পতনের আন্দোলনে যারা অংশ নেয়নি তাদের দিয়ে কমিটি করা হচ্ছে। যা ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন আওয়ামী লীগের কোন দালাল দিয়ে বিএনপির কোন কমিটি হবে না। উপজেলার বেশিরভাগ কমিটি আওয়ামী লীগের দালাল দিয়ে করা হয়েছে। এ বিষয়ে

দেশ নায়ক তারেক রহমান সব খোঁজ খবর রাখছেন, তিনি এই গাজীপুর-১ আসনে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয় করার নির্দেশ দিবেন। তাই দলীয় নেতাকর্মীদের বলবো আপনা নিরাশ হবে না। দলের দুর্দিনে যারা আন্দোলনে ছিলেন তারা মুল্যায়ন হবে প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন,ত্যাগিদের মুল্যায়ন করবেন। তার ঘোষনা মতে ত্যাগিদের নিরাশ হওয়ার কিছু নেই। তার ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদেও সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় আরো বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, হযরত আলী লিন, মোয়াজ্জেম হোসেন দেওয়ান, জয়নাল আবেদীন,জুলফিকার আলী জনি,অ্যাড, রফিকুল ইসলাম হারুন অর রশিদ, আলহাজ হোসেন যুবরাজ প্রমুখ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনা আলম সরকার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনির বাবু প্রমুখ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;