সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার বিকেলে মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ৩১ দফার আলোকে পৌর ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য মজিবুর রহমান, হযরত আলী মিলন, মোয়াজ্জেম হোসেন দেওয়ান, রিয়াজ উদ্দিন, জুলফিকার আলী জনি, জেলা মহিলা দলের সভাপতি ইরানি সরকার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম,শাহীন আলম সরকার, মোহাম্মদ মনির বাবু,হারুন অর রশিদ,এড, রফিকুল ইসলাম, আলহাজ্ব উদ্দিন যুবরাজ, সামসুল আলম সরকার, মিজানুর রহমান, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!