সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সৌর্পদ

কালিয়াকৈরে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সৌর্পদ

 

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকার বাড়ী বাজার এলাকায় মঙ্গবার মধ্যরাতে আসিকুর রহমান(২৭) নামের যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সৌর্পদ করেছে এলাকাবাসী। পরে ওই যুবককে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠায় কালিয়াকৈর থানার পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক ঢাকা রাজধানীর বাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকার আতিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায় তার বিরুদ্বে এর আগেও এলাকায় ছিনতাই ও মাদকের অভিযোগ রয়েছে। সে কালামমপুর কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। নানা অপর্কমের জন্য এলাকাবাসী তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সরকার বাড়ি বাজার এলাকায় একটি বন্ধ চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দৌরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে সোর্পদ করেন।

 

কালিয়াকৈর থানার পরির্দশক(অপারেশন) মোঃ যোবায়ের জানান এক যুবককে গনপিটুনি দিয়ে পুরিশে দিয়েছে গ্রামবাসী। তার বিরুদ্ধে এলাকায় মাদক বেচাকেনা, চুরি ছিনতাইয়ের অভিযোগ আছে। তাকে মামলা দিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়ে

ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;