সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

কালিয়াকৈরে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভা, গাছের চারা রোপান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক শামসুজ্জামান শিপলু বকসির সভপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লার সঞ্চালনায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক নাসিমা আক্তার সিমু, জেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক হাসিবুর রহমান মুন্না, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পৌর সেচ্ছাসেবক দলের আহব্বায়ব বিল্লাল হোসেন,পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আলহাজ্ব জয়নুল আবেদীন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন মোল্লা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে কালিয়াকৈর বাইপাস এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে বিএনপির দলীয় কার্যালয়ে র‌্যালিটি এসে শেষ হয়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গাছের চারা রোপণ ও সুস্বাস্থ্য রক্ষায় ময়লা রাখার জন্য ও হাসপতালের পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করা

হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;