সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় মঙ্গলবার সকালে দুই মাসের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে জেনারেল ফার্মাসিটিক্যাল লিমিটেড(উইনিটÑ১) এর শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় আগামী ৩১ আগষ্ট বকেয়া বেতন পরিশোধ এর আশ্বাস দিলে দুপুরে শ্রমিকরা কর্মস্থলে যোগদান করেন।
কারখানা ও পুরিশ সূত্র জানায় কারখানাটির তিতাস গ্যাসের বকেয়া বিল থাকায় সংযোগ বন্ধ ছিলো। এদিকে গ্যাস সংযোগ বন্ধ থাকার কারনে গত বৃহস্পতিবার থেকে কারখানার ঔষুধ উৎপাদন বন্ধ ছিলো। পরে তিতাস গ্যাস বকেয়া পরিশোধ করে কারখানাটি পূর্নরায় চালুর সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। এদিকে বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত কর্মস্থলে যোগদান করবেন না এই মর্মে শ্রমিকরা সকাল ৮ থেকে কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে শিল্প পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ুন্ত্রনে আনে। পরে মালিক পক্ষের লোকজনের উপস্থিতিতে আগামী ৩১ আগস্ট বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা কাজে যোগদান করেন।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মমিনুল হক এর মোবাইল ফোনে একাদিক বার কল দিয়ে ও ক্ষুদে বার্তা পাঠিয়েও সারা পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন সকালে শ্রমকিরা কারখানার গেইটে জরো হয়ে বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করেন। পরে মালিক পক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের তারিখ র্ধায করা হলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নিয়ে কর্মস্থলে যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!