সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায়  বিএনপির  উঠান বৈঠক অনুষ্ঠিত

কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায়  বিএনপির  উঠান বৈঠক অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায় ধানের শীর্ষে ভোট চেয়ে নারী-পুরুষ ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মধ্য বালীগাও এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক মো. আকতার হোসেন আকন্দ, ওয়ার্ড জাসাস নেতা আব্দুল রহিম, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, শ্রমিক দলের নেতা সাফায়েত ও মো. সোহেল তারা এই উঠান বৈঠক আয়োজন করেন।

বৈঠকে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মাজম মোহাম্মদ ও নজরুল ইসলাম, ছাত্রনেতা আবু বকর সিদ্দিক প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিপুন সূত্রধর, বিএনপির নেতা আব্দুর রকমান, পৌর জাসাসের সদস্য মো. নয়ন মিয়া, স্বেচ্ছাসেবক নেতা মো. তারেকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে বক্তারা আগত নারী-পুরুষ ভোটারদের গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি আলহাজ¦ একেএম ফজলুল হক মিলনকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করেন। উপস্থিত ভোটাররা হাত তুলে ধানের শীর্ষ প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রæতি দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!